মালদা

আগামী ১২ই জুলাই রাজ্য ব্যাপী কর্ম বিরতির ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইলেকট্রিক্যাল কন্ট্র্যাক্টরস এ্যাসোসিয়েশন

১৭ দফা দাবি নিয়ে আগামী ১২ই জুলাই ২০১৭ তারিখ থেকে সারা রাজ্য ব্যাপী কর্ম বিরতির ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইলেকট্রিক্যাল কন্ট্র্যাক্টরস এ্যাসোসিয়েশন। সাধারন বিদ্যুৎ গ্রাহক ও জনগণের প্রতি তারা আবেদন করে বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার (WBSEDCL) নথিভুক্ত কন্ট্র্যাক্টর বিদ্যুৎ সংস্থার গ্রামীণ বৈদ্যুতিকরণ ও তার রক্ষণাবেক্ষণের সমস্ত কাজ করে আসছে তারা। কিন্তু (WBSEDCL) এর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের সমস্যা ও দাবি দাওয়া সম্পর্কে জানানর পরেও কোন কাজ হয়নি। তাই তারা ১২ই জুলাই ২০১৭ হইতে লাগাতার কর্মবিরতির পথে যেতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারন গ্রাহক ও জনগণের অসুবিধা হবে জেনেও তারা অস্তিত্ব রক্ষার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান তারা।